ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনায় দেশে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৭৩

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই নারী ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৬১ জনে।


একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে। এর আগে, গতকাল (২৬ ডিসেম্বর) চারজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ২৬৮ জন।


সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৫১টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩৭৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। আগের দিন ছিল ১ শতাংশের নিচে। সেই হিসাবে মৃত্যু কমলেও দেশে শনাক্তের হার বেড়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑